• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১ দিনের নবজাতকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। মৃত শিশুটির হলেন আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা শিক্ষক আবু বকর সিদ্দিকের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, “শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।”
এদিকে, এত অল্প বয়সী শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ