• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |

নীলফামারীতে হামের টিকা পাবে ২ লাখ ১০ হাজার শিশু

সিসি নিউজ।। নীলফামারীতে হামের টিকা প্রদান করা হবে ২ লাখ ১০ হাজার ২৬৯জন শিশুকে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে চলবে ওই টিকাদান কার্যক্রম। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা স্বাস্থ্যবিভাগের ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে। জেলার ৬ উপজেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯জন শিশুর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৭ হাজার ৮৩৭জন এবং মেয়ে শিশু রয়েছে ১ লাখ ২ হাজার ৪৩২জন। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৬১৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ১জন ভ্যাকসিনেটর এবং ২জন স্বেচ্ছাসেবকসহ কাজ করবে ৪ হাজার ৮৪৮জন কর্মী। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন,‘হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন’।
ওই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ