• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে “পেট অ্যান্ড বার্ড হাউস” নামক প্রতিষ্ঠানে দেশীয় প্রজাতির ৩টি ময়না ও ৫টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক টেকনিক্যাল কলেজপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. ইমরান হোসেন (২৬)-কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরী, পাখি পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন, সদস্য মুন্না ও এরশাদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত পাখিগুলো সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ