• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। গাইবান্ধায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মন্দির কমিটি ও ভক্তরা। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভক্ত ও মন্দির কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র দাস, স্থানীয় রামু, কৈলাশ, মনোরঞ্জন দাস, সঞ্জয় দাসসহ মন্দির কমিটির সদস্যরা।

বিপিন চন্দ্র দাস বলেন, হরিদাসের শ্রম ও মেধা বিফলে যাবে না। সরকারের সুদৃষ্টি কামনা করছি; হরিদাসকে যেন মুক্তি দেয় প্রশাসন। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে বক্তারা অবিলম্বে হরিদাসের মুক্তি দাবি করে বলেন, হরিদাসকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। আশা করি সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ