বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

সিলেটের আবাসিক হোটেল থেকে এমপি বদির ছেলে শাওনসহ আটক ৪

আপডেট :

সিসি নিউজ ডেস্ক।। সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন বদির দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি। ভোর ৫টার দিকে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন—এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে তল্লাশির একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত করে তাদের আটক করা হয়।

তবে কী কারণে তারা সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.