Category: সারাদেশ

  • ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

    ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

    বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ। নিহত ব্যক্তির নাম আশাদুল হক (৩৫)। তিনি পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন একই গ্রামের মুস্তাকিন (৩৮) ও উদা চন্দ্র রায়…

  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

    সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

    সাভার প্রতিনিধি।। ঢাকার সাভারের হেমায়েতপুরে র‍্যাব সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে সাভার মডেল থানায় মামলা করেছেন ব্যবসায়ী মো. রেজাউল করিম। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।…

  • ৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

    ৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

    বিশেষ প্রতিনিধি।। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ প্রকিউরমেন্ট অফিসার এস এম জাহিদ হাসানের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা, দরপত্রের শর্ত প্রয়োগে অসম আচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য বিপুল পরিমাণ কয়লা…

  • ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’

    ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’

    সিসি নিউজ।। ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি বলেছেন, মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা থেকেই এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের যাত্রার শুরু থেকেই বাংলা বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলা…

  • নীরব ঘাতক সেপসিস: অ্যান্টিবায়োটিক প্রতিরোধের যুগে বাঁচার লড়াই

    নীরব ঘাতক সেপসিস: অ্যান্টিবায়োটিক প্রতিরোধের যুগে বাঁচার লড়াই

    ডা. কাকলী হালদার⬛ প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষ একটি অচেনা কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে প্রাণ হারান। তার নাম সেপসিস। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এটি এখনো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এটি শুধু শারীরিক জটিলতা নয়, বরং এটি জীবাণু এবং মানবদেহের প্রতিরক্ষাব্যবস্থার এক চরম সংঘাতের ফল। ১৩ সেপ্টেম্বর বিশ্ব সেপসিস দিবস পালিত হয়। এ রোগ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা…

  • মাদক থেকে তরুণ সমাজকে রক্ষায় সংস্কৃতি চর্চার তাগিদ

    মাদক থেকে তরুণ সমাজকে রক্ষায় সংস্কৃতি চর্চার তাগিদ

    সিসি নিউজ।। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানো এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। রাজধানীর সেগুনবাগিচায় সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁরা এ কথা বলেন। ‘শিল্প ও সংস্কৃতি চর্চাই আমাদের লক্ষ্য’ এবং ‘সংস্কৃতি একটি জাতির অতীত ও ভবিষ্যতের কথা…

  • লাগেজ ও বস্তা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

    লাগেজ ও বস্তা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

    সিসি নিউজ ডেস্ক।। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নালার পানিতে ভাসমান লাগেজ ও বস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশের নালা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, বিকেলের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নালার ওপর…

  • সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার

    সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার

    সিসি নিউজ ডেস্ক।। দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান সমকাল বরিশাল অফিসের…

  • মদ্যপান করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

    মদ্যপান করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

    সিসি নিউজ ডেস্ক।। হবিগঞ্জের চুনারুঘাটে মদ্য পান করে নিজের জন্মদাতা মাকে মারধর করায় প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১শ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রীতম দাস উপজেলার দামোদরপুর গ্রামের রুক্ষ মনি সরকারের ছেলে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রীতম মাদক সেবন করে তার মাকে লাঠি দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত…

  • রিট খারিজ: গ্রামীণ কল্যাণের কাছে সরকারের পাওনা ৬৬৬ কোটি টাকা

    রিট খারিজ: গ্রামীণ কল্যাণের কাছে সরকারের পাওনা ৬৬৬ কোটি টাকা

    সিসি নিউজ।। পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের পৃথক দুটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে প্রতিষ্ঠানটিকে সরকারের রাজস্ব হিসেবে প্রায় ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া…

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

    সিসি নিউজ ডেস্ক।। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে তিন অর্থবছরে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন…

  • ব্যক্তিগত গাড়ি বিক্রি থেকে নতুন গাড়ি কেনা—সবই হবে ‘কার বাজারে’

    ব্যক্তিগত গাড়ি বিক্রি থেকে নতুন গাড়ি কেনা—সবই হবে ‘কার বাজারে’

    সিসি নিউজ।। রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর আইসিসিবিতে প্রথমবারের মতো এই আয়োজন শুরু হয়। উদ্বোধনী আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার সেখানে বসবে এই কার বাজার। আয়োজকেরা বলছেন, ব্যস্ত নগরজীবনে গাড়ি কিংবা মোটরসাইকেল…

  • এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেল ২৭৫, সারাদেশে পাস করল ৪৫৮৫ শিক্ষার্থী

    এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেল ২৭৫, সারাদেশে পাস করল ৪৫৮৫ শিক্ষার্থী

    সিসি নিউজ ডেস্ক।। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারাদেশে মোট ৪ লাখ ২…

  • বিদ্যুৎ সংকট: সিদ্ধান্তের ধারাবাহিকতায় তৈরি হলো নতুন জটিলতা

    বিদ্যুৎ সংকট: সিদ্ধান্তের ধারাবাহিকতায় তৈরি হলো নতুন জটিলতা

    বিশেষ প্রতিনিধি।। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতিতে নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কয়েকটি নীতিগত সিদ্ধান্তের প্রভাব এখন বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহে…

  • হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

    হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

    নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনতাই, স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং দুই লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ হানিট্র্যাপ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত…

  • বাল্যবিবাহের অপরাধে বর, কনের বাবা ও ঘটকের কারাদণ্ড

    বাল্যবিবাহের অপরাধে বর, কনের বাবা ও ঘটকের কারাদণ্ড

    সিসি নিউজ ডেস্ক।। ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার অপরাধে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও আটকের চেষ্টা চলছে। বুধবার বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা ও কোলচর গ্রামে অভিযানটি চালান উপজেলা…

  • ১ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের সুযোগ

    ১ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের সুযোগ

    সিসি নিউজ।। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি) ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের…

  • জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ

    জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ

    বিশেষ প্রতিনিধি।। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে গত কয়েক মাসে বাংলাদেশের জ্বালানি খাতে আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলাকে উচ্চ ব্যয় বহন করতে হচ্ছে। এর ফলে রাষ্ট্রীয় কোষাগারের ওপরও বাড়ছে চাপ। বিপিসি-সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি তেল কিনে দেশের বাজারে কম দামে বিক্রি করায়…

  • জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন

    জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন

    বিশেষ প্রতিনিধি।। সরকারি হিসাব অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। গ্রীষ্মের সর্বোচ্চ সময়ে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৮ থেকে ১৯ হাজার মেগাওয়াট। ফলে কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় যথেষ্ট বেশি। কিন্তু বাস্তবে সব কেন্দ্র থেকে একসঙ্গে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকট, রক্ষণাবেক্ষণ, কয়লা ও তেল সরবরাহের ঘাটতি, অর্থসংকটসহ…

  • ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা

    ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিদ্র নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার দুপুরে উপজেলার জগন্নাথপুর আধুনিক মিলনায়তনে আয়োজিত ৮৪তম ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে ৪২৬ জন নারীকে মোট ৮০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান এবং বসুন্ধরা…