Category: সারাদেশ

  • আমাদের দাবি মানলে কোনদিন রাস্তায় নামবো না: ডা: শফিকুর রহমান

    আমাদের দাবি মানলে কোনদিন রাস্তায় নামবো না: ডা: শফিকুর রহমান

    বিশেষ প্রতিনিধি।। বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রত্যকটি দাবি জনগনের জন্য, সেই দাবি গুলো সরকার মেনে নিলে আমরা কোনদিন রাস্তায় নামবো না। তিনি বলেন, সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট…

  • বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

    বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

    সিসি নিউজ।। উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আয়োজনে এ সমাবেশ করা হয়। বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী…

  • আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, আটক ১: পুলিশ

    আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, আটক ১: পুলিশ

    সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসসংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লার…

  • মায়ের আইফোন নিয়ে নিখোঁজ: পরদিন মিলল অপ্রতিমের মরদেহ

    মায়ের আইফোন নিয়ে নিখোঁজ: পরদিন মিলল অপ্রতিমের মরদেহ

    সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লায় নিখোঁজের এক দিন পর ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও…

  • স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮

    স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮

    সিসি নিউজ ডেস্ক।। নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের (২৩) মৃত্যু হয়। তিনি উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি…

  • এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিয়ে, অভিভাবকদের হাজির হতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশ

    এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিয়ে, অভিভাবকদের হাজির হতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশ

    সিসি নিউজ ডেস্ক ।। সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম থেকে দশম শ্রেণির ১৬ ছাত্রীর বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। অভিযোগের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বাল্যবিয়ের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৬ ছাত্রীর অভিভাবককে আগামী ২১ সেপ্টেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরায় তলব করা হয়েছে। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার স্বাক্ষর করা নোটিশে এ নির্দেশ…

  • সরকারি সম্পদের অপব্যবহার: কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু বরখাস্ত

    সরকারি সম্পদের অপব্যবহার: কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু বরখাস্ত

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (গ্রেনেড বাবু) বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি খাস জমি অবৈধভাবে দখল, ওই জমিতে স্থাপনা নির্মাণ, সরকারি সম্পদের অপব্যবহার এবং ইউনিয়ন…

  • নীলফামারীতে দুর্নীতি বিরোধী রচনা চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

    নীলফামারীতে দুর্নীতি বিরোধী রচনা চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

    নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে (১৬সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান।…

  • সৈয়দপুরে শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

    সৈয়দপুরে শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

    সিসি নিউজ।। নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। বুধবার বিকেলে জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. মোখছেদ আলী নীলফামারীর জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার…

  • ভারত থেকে পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

    ভারত থেকে পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

    সিসি নিউজ।। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে। পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এই ডিজেল আমদানি করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু…

  • এসপি কার্যালয়ের টিনসেড ঘরে জুয়ার আসর, চার পুলিশ গ্রেপ্তার

    এসপি কার্যালয়ের টিনসেড ঘরে জুয়ার আসর, চার পুলিশ গ্রেপ্তার

    বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অপরাধে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। অভিযানকালে পুলিশ সদস্যের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার হাতের আঙুল ভেঙে গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার…

  • বাংলাদেশসহ ১০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে পর্যটন মেলা

    বাংলাদেশসহ ১০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে পর্যটন মেলা

    সিসি নিউজ ডেস্ক।। দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্ ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলা বসবে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফুট সড়কসংলগ্ন সুবিশাল ও নান্দনিক ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।…

  • নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয়ে ছাত্রদল

    নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয়ে ছাত্রদল

    সিসি নিউজ ডেস্ক।। নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের পক্ষ নিয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা। পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট…

  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে মৃত্যুর তথ্য অসত্য : বিভাগীয় কমিশনার

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে মৃত্যুর তথ্য অসত্য : বিভাগীয় কমিশনার

    সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কয়েকজন মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।…

  • আসিফ মাহমুদের ‘মেটিকুলাস ডিজাইন’, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফ মাহমুদের ‘মেটিকুলাস ডিজাইন’, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    বিশেষ প্রতিনিধি।। বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী মুখ ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের গুরুতর অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের মেয়াদে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই…

  • ২৪০ কেজি ভেজাল মধু সরবরাহের দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

    ২৪০ কেজি ভেজাল মধু সরবরাহের দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

    সিসি নিউজ ডেস্ক।। নাটোরে ভেজাল মধু সরবরাহের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ২৪০ কেজি ভেজাল মধু ধ্বংস করা হয়। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের হরিশপুর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব ভেজাল মধু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার…

  • বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

    বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

    বিশেষ প্রতিনিধি।। সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো রয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে। বিপিসির দরপত্র, কার্যাদেশ ও সংশ্লিষ্ট নথি বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত কয়েকটি আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিপিসির পরিশোধিত জ্বালানি আমদানির বড়…

  • উল্টো চিত্র: বাংলাদেশে ইলিশ রপ্তানি করছে ভারত

    উল্টো চিত্র: বাংলাদেশে ইলিশ রপ্তানি করছে ভারত

    সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো। কিন্তু এবার বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই বাংলাদেশে ইলিশ পাঠানো হচ্ছে। ভারতীয়…

  • মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

    সিসি নিউজ ডেস্ক।। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। স্থানীয় সময় আজ রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এই অভিযান চালান। অভিযানে আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়।…

  • খানসামায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

    খানসামায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান…