Category: সারাদেশ
-

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সিসি নিউজ।। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাশালীতে দেশের ৫১তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাশালীর নির্ধারণ করা প্রায় ৮৬ একর জমিতে প্রশাসনিক প্রক্রিয়া ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে এই ফলক…
-

‘প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম’—মুকুলের আবেগঘন স্মৃতিচারণ
সিসি নিউজ।। মায়ের কথা বলতে গিয়ে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম।’ মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে বারবার আবেগে কণ্ঠ ভারী হয়ে আসে তাঁর। মায়ের স্নেহের স্মৃতিচারণ করে তিনি বলেন, মা তাঁকে সব সময় আদর করতেন, ভালোবাসতেন। কাছে পেলে স্নেহভরে চুমু দিতেন। সেই মমতাময়ী মানুষটি আজ…
-

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি
সিসি নিউজ ডেস্ক।। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ মাসের মধ্যেই নির্বাচনের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ…
-

জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত
বিশেষ প্রতিনিধি।। জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করতে নীতিগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম পণ্য আমদানি ও বাজারজাত করার সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসরকারি খাতকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত পেট্রোলিয়াম ব্যবসায় যুক্ত…
-

‘ডিসেম্বর’ ঘিরে রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ
বিশেষ প্রতিনিধি।। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই রাষ্ট্রের বৈধ সরকার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্ধারিত মেয়াদ শেষে আবার নির্বাচন হয় এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়। তবে সরকারের নীতি, কর্মকাণ্ড কিংবা প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে রাজপথে আন্দোলন করাও গণতান্ত্রিক…
-

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ
সিসি নিউজ ডেস্ক।। প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার একটি নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা চালু হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, নগদ টাকার সাময়িক সংকট মেটানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ…
-

রিক্সাচালককে মারধরের প্রতিবাদ করায় এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিসি নিউজ ডেস্ক।। ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর…
-

মাদক কারবারে কোটিপতি, তবুও বস্তিতে বসবাস!
গাজীপুর প্রতিনিধি।। রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। টঙ্গীর হাজীর মাজার, ব্যাংক মাঠ, কেরানীরটেক, এরশাদ নগরসহ বিভিন্ন বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব এলাকায় ছোট-বড় মাদক কারবারিদের পাশাপাশি নারীদের একটি অংশও…
-

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
সিসি নিউজ ডেস্ক।। আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে…
-

অসুস্থ বাবার সংসারে লড়াই, লাইজুর হাতে এখন নতুন সম্ভাবনা
সিসি নিউজ।। সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং কৃষিনির্ভর জীবিকার কারণে অনেক পরিবারকে প্রতিনিয়ত নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। পাহাড়ি জনগোষ্ঠীর বহু পরিবারের প্রধান আয়ের উৎস জুম চাষ। কিন্তু প্রকৃতি ও বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল এই আয়ে সারা বছর সংসারের…
-

নতুন-রিকন্ডিশন্ড-ব্যবহৃত গাড়ি, সবই মিলবে এক বাজারে
সিসি নিউজ।। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম…
-

সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত একটি তাজা (সক্রিয়) গ্রেনেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় এই ঘটনা ঘটেছে। উদ্ধার গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র্্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। জানা যায়, ডাঙ্গাপাড়ায় আশির উদ্দিন শাহ এর একটি পুকুরে…
-

পাহেলগাম থেকে দ্য হেগ: সিন্ধু পানি চুক্তির নতুন সংকট
বিশেষ প্রতিনিধি।। একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল রাখা সম্ভব? ভারত-পাকিস্তানের ৬৬ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি ঘিরে এখন এই প্রশ্নগুলোই সামনে এসেছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য…
-

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হুইপ আখতারুজ্জামান মিয়া
সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের মন্ত্রী (সংসদ সদস্য হলে), প্রতিমন্ত্রী শরীফুর আলম, সরকার দলীয়…
-

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, সামনে উপদেষ্টাদের দুর্নীতির বিস্তর অভিযোগ
বিশেষ প্রতিনিধি।। একটি সরকারের পতন বা মেয়াদ শেষ হওয়ার পর তার রেখে যাওয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের হিসাব-নিকাশ শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কর্মকাণ্ড নিয়ে যখন একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য ও অর্থপাচারের অভিযোগ সামনে আসে, তখন প্রশ্ন ওঠে—এসবের কতটা সত্য? সাম্প্রতিক সময়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার…
-

নদী ভাঙনের শিকার ৩ শতাধিক মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন
মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে…
-

ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার
সিসি নিউজ ডেস্ক।। ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন…
-

স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক
সিসি নিউজ।। দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আবেদুর রহমান সিকদার বলেন, একজন গ্রাহক প্রয়োজনের সময় ব্যবহারের…
-

সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, ক্যান্টিনবয় গ্রেপ্তার ১
সিসি নিউজ।। ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যানটিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা-পুলিশ। গ্রেপ্তার সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠিয়েছে। খোঁজ…
-

যুক্তরাষ্ট্র বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করে আসছে- সৈয়দপুরে রাষ্ট্রদূত
সিসি নিউজ।। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। কেননা আজকে বাংলাদেশ ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিনটি ব্যবহার করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি। যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করে আসছে এবং প্রযুক্তিগত সেবা দিয়ে আসছে। আজ মঙ্গলবার…