Category: সারাদেশ
-

নদীর বুক চিরে গড়ে উঠেছে শিল্পকারখানা, দখলে ২৪১ একর
সিসি নিউজ।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। প্রায় দুই বছর ধরে সরেজমিন তদন্ত শেষে ১২ সদস্যের কমিটি একটি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনা গ্রুপের সাতটি প্রতিষ্ঠান নদীর প্রায় ২৪১ দশমিক ২৭ একর জমি দখল করেছে।…
-

বিশেষ শিশুদের শিক্ষা ও বিকাশে অবদান: সম্মাননা পেলেন ইয়াশা সোবহান
সিসি নিউজ।। বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহান পেয়েছেন ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’। ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও সামগ্রিক বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহানকে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল…
-

তিন দিন ধরে স্বামীর সংসারে চতুর্থ শ্রেণীর ছাত্রী জিনু
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনকে বাল্য বিয়ের খবর দেওয়ার পরও চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। কাজীর মাধ্যমে কাবিন করাসহ ঘটা করেই হয়েছে বর ও কনের বাড়ির বিয়ের নানা অনুষ্ঠান। মাত্র ১৩ বছর বয়সেই তিন দিন ধরে স্বামীর সংসার করছে শিশু শিক্ষার্থীটি। একটা বাল্য বিয়ে সম্পন্ন হলেও বিদ্যালয়ের শিক্ষকসহ জনপ্রতিনিধি ও প্রশাসন রয়েছে নির্বিকার।…
-

বাল্যবিবাহ বন্ধের অভিযানে বর পক্ষের হামলা: বর-কনে সহ আটক ৩
সিসি নিউজ ডেস্ক।। নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান শেষে আটক বরকে ছিনিয়ে নিতে প্রশাসনের গাড়িতে হামলা চালানো হয়। এতে এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বর, কনে ও এক শ্রমিক দল নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের একটি গ্রামে এ…
-

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাক-বিতন্ডা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে এমপির মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ওই ঘটনা ঘটে। এমপিদ্বয় হলেন নীলফামারী-৪ আসনের জামায়াত ইসলামীর সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপি’র সংরক্ষিত নারী সাংসদ বিলকিস ইসলাম। সূত্র মতে, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)…
-

নীলফামারী চেম্বারের নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহবুব সিনিয়র সহসভাপতি রাজ ও স্বপন
সিসি নিউজ।। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে ৪ ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করা হয়। তিনি ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। পদটিতে প্রতিদ্বন্দ্বী…
-

চিরিরবন্দরে সাড়ে ৩৮ কোটি মূল্যের সাপের বিষ সহ আটক ৪
সিসি নিউজ।। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানিক দল। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)…
-

নীলফামারীতে চরের বালু বিক্রি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে ভয়ভীতি প্রদর্শন, থানায় মামলা
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়ালকাটা নদীর চর কেটে বালু বিক্রি ঠেকাতে অভিযানে গিয়ে ভয়ভীতি ও বাধার সম্মুখীন হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
-

জয়পুরহাটে বাদশা নামে এক যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আহত অবস্থায় মাইদুল ওরফে মাজেদুল ইসলাম (২২) নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাদশা ও মাইদুল একই উপজেলার আলমপুর গ্রামের আদর্শপাড়ার বাসিন্দা। পুলিশ…
-

সৈয়দপুরে জামায়াতের রংপুর ও দিনাজপুর অঞ্চলের ৩ দিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত
সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনা ও দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে বাহ্যিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে দায়িত্বশীলদেরকে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ককে সর্বাগ্রে শক্তিশালী করতে হবে। জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধি করতে হবে। আদর্শ চর্চা ও আচরণের…
-

সৈয়দপুরে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা
সিসি নিউজ।। প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প প্রদর্শন করে। প্রতিযোগিতার Future Innovators ক্যাটাগরিতে মোট ৩৬ জন শিক্ষার্থী…
-

বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে- মিয়া গোলাম পরওয়ার
সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের দৃষ্টিতে যেন, জামায়াতকে ভোট দেওয়া লোকজন এদেশের নাগরিক নন। তাই তাদের কোন অধিকার নাই। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। সেকারণে বিএনপির এমপিদের এলাকায় একের…
-

তালাবদ্ধ রিকশা গ্যারেজে নৈশ প্রহরীর লাশ, মাথায় আঘাত
বিশেষ প্রতিনিধি।। প্রতিদিন যে রিকশা গ্যারেজেই ঘুমান আব্দুর রহমান। সেই গ্যারেজের ভেতর খুন হন তিনি। বাইরে থেকে শাটার নামানো, তার সঙ্গে ঝুলছিল তালা। সকালে সেই তালা কেটে গ্যারেজে ঢুকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথার পেছনে অন্তত চারটি আঘাতের চিহ্ন। ভেতরে একটি লকারও ভাঙাচোরা। তাহলে কি হত্যার পর লুটপাটের নাটক সাজানো হয়েছিল? নাকি লকার…
-

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী সদরে প্রস্তাবিত ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প এলাকা প্রাথমিক পরিদর্শনে উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। এখন বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের পরবর্তী সফরের অপেক্ষায় রয়েছে। প্রতিনিধি দলটি কবে আসবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চীনা দূতাবাসের কাছ থেকে এ সফরের…
-

ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস
সিসি নিউজ ডেস্ক।। ইরান যুদ্ধের কারণে গত মার্চে চালু হওয়া ফুয়েল পাস ফের সক্রিয় করা হচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ফুয়েল পাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবরে গত মার্চে প্যানিক বায়িং (ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় অতিরিক্ত কেনাকাটা) শুরু হয়। একদিকে আমদানিতে অনিশ্চয়তা অন্যদিকে বাজারে চাহিদা বেড়ে…
-

নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান
সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। পুলিশের কঠোর নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ কবরস্থানে মায়ের জানাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগাস্ট পরবর্তী হত্যা, ভাঙচুরসহ কয়েকটি মামলায় পলাতক ছিলেন তিনি। গত বছরের ৭…
-

এএসআই নিয়োগ পরীক্ষায় সৈয়দপুরের মূলহোতাসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে সরাসরি শারীরিক পরীক্ষায় অংশ না নিয়েও ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এক তরুণ। তবে শেষ রক্ষা হয়নি, কেন্দ্রের ‘ফেস ডিটেকশন’ পয়েন্টেই ধরা পড়ে যান তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী, রংপুর ও ঢাকা থেকে উন্মোচিত হয় ১৭ লাখ টাকার চুক্তি করা এক বিশাল জালিয়াতি চক্রের সন্ধান।…
-

রেলের সম্পত্তি নতুন করে আর লিজ নয়: প্রতিমন্ত্রী
সিসি নিউজ।। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে যেগুলো বাতিল করা যায় সেগুলো বাতিল করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রেলের জমি লিজর প্রসঙ্গে প্রতিমন্ত্রী…
-

সৈয়দপুরে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার কীটনাশক উধাও
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা গোডাউনে জব্দকৃত প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। এ ঘটনা প্রকাশ্যে আসার পরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জব্দকৃত নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করার অভিযানে আসেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট…
-

টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান…