Mindblown: a blog about philosophy.
-

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সিসি নিউজ।। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা…
-

হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
বিশেষ প্রতিনিধি॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান। এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো…
-

মজলিসের খাবার খেয়ে ৫০০ জনের বেশি অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫০
বিশেষ প্রতিনিধি।। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ্যদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে অন্যরা চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইলতুতমিশ…
-

শ্রমিকদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে নীলফামারীতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন
সিসি নিউজ।। শ্রমিকদের কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় তুলে ধরা এবং কর্মক্ষেত্রে অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক অংশগ্রহণ কমিটির নির্বাচন-২০২৬। বৃহস্পতিবার জেলা সদরের হাজীগঞ্জ এলাকার ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট…
-

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ডাক
সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমতি না মিললেও চলছে মঞ্চ তৈরির কাজ। এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়ে মাইকিং বের করা হয়েছে। বৃহস্পতিবার…
-

এইচএসসির সম্পূরক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১ ডিসেম্বর
সিসি নিউজ ডেস্ক।। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই সূচি…
-

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে নীলফামারীতে
সিসি নিউজ।। পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা অংশগ্রহনে ওই মানববন্ধনে মহান মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানানো হয়। এর আগে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও…
-

সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মেয়ে সুপ্তি খাতুন (১১) গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলের ওই মোড়ে উল্টো পথ দিয়ে দ্রত গতিতে যাচ্ছিল। এ সময় নীলফামারী…
-

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিনিধি।। পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতরা হলেন, বোদা উপজেলার…
-

প্রথম শ্রেণিতে বাড়ল ভর্তির বয়স, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষার মানবণ্টন
সিসি নিউজ ডেস্ক।। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত…
-

টিআই তুহিন লস্কর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
সিসি নিউজ ডেস্ক।। ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি করা হয়। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ…
-

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সিসি নিউজ।। জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নির্মূলের অঙ্গিকার ব্যক্ত করে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন,‘মাদক নির্মূলে সম্মিলিত চেষ্টা চালাতে হবে। দায় দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মাদকের ধরণ পরিবর্তন হয়েছে। অনেকে অনেকভাবে…
-

বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু
সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজের সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত সিং সিয়াওজুন খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডে কর্মরত…
-

খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া আগ্রা আশারডাঙ্গা মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে আগ্রা আত্রাই মানব উন্নয়ন যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল…
-

দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্র করছে। তবে এ বক্তব্যে তিনি বিরোধী দলকে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করেননি। মঙ্গলবার (১০ নভেম্বর)…
-

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
সিসি নিউজ ডেস্ক।। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর…
-

ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী। সোমবার…
-

সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
সিসি নিউজ।। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক স্কুল শিক্ষক এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের পুত্র। তিনি ওই এলাকার প্রামাণিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সোমবার (৯ নভেম্বর) ভোরে আনুমানিক ৩টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা…
-

সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে…
-

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট
সিসি নিউজ ডেস্ক।। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর চূড়ান্ত হিসাব-নিকাশ ও…
Got any book recommendations?