Mindblown: a blog about philosophy.
-

সৈয়দপুরে আহমেদ উড ক্রাফটের কর ফাঁকি মামলা ভিন্নখাতে নিতে সড়ক অবরোধ
সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী সৈয়দপুর রোডের কয়া গোলাহাট এলাকায় অবস্থিত আহমেদ উড ক্রাফট ও আহমেদ পার্টিকেল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিডেট এর বিরুদ্ধে প্রায় ১৬৯ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় ৫টি মামলা হয়েছে। ২০২৩ সাল থেকে মামলার এ চলমান প্রক্রিয়ায় শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, উৎপাদন ও বিক্রির তথ্য গোপন রাখার অভিযোগ উঠে। অভিযানে গেলে প্রতিষ্ঠানে উপস্থিত…
-

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। এ কর্মসূচির আওতায় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখন-ফল উন্নয়নে সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিচালকদের পর্ষদ এ অর্থায়ন…
-

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের পর বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা…
-

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিসি নিউজ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ…
-

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি।। ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রবিউল…
-

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
বাসস।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক…
-

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, নিন্দা ও ক্ষোভ
সিসি নিউজ ডেস্ক।। খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের গ্রাফিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান…
-

খাঁচা ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলল ২২টি পাখি
সিসি নিউজ।। সৈয়দপুরের পাশ্ববর্তী নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২২টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে পাখিগুলো খাঁচামুক্ত করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় পাখি রাখার চারটি লোহার খাঁচা জব্দ করা হয়েছে। পাশাপাশি পাখি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তিদের মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল…
-

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত
গাইবান্ধা প্রতিনিধি।। গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনে হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁরা নিহত তৌফিকের স্ত্রী সেতু মনি, ভাই হারুন…
-

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সিসি নিউজ ডেস্ক।। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। পর্তুগালের সাত নম্বর জার্সিকে বিদায় জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমাদের জাতীয় দলের সাত নম্বর…
-

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসা
সিসি নিউজ ডেস্ক।। অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে বিষাক্ত ধাতু সিসা। বিশেষ করে, স্থানীয়ভাবে তৈরি নতুন পাত্রে প্রথম কয়েকবার রান্নার সময় খাবারে সিসার মাত্রা বেশি পাওয়া গেছে। বারবার ব্যবহারের পরও এ ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ…
-

সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে কীটনাশক চুরি: ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে সাতজনের বিরুদ্ধে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। বিচারিক কমিটির নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তরা হলেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম…
-

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের…
-

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে ওই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার…
-

জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা
সিসি নিউজ ডেস্ক।। আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে…
-

জয়পুরহাটে স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। আজ বুধবার বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান তিনি। সকল শ্রেণিকক্ষ পরিদর্শনের এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মুখরিত হয়ে ওঠে। এ সময় তিনি সকল…
-

পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন
গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোষাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত চিকিৎসাধীন অবস্থায় নিহত তৌফিক মিয়া দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে। রাতেই ঢাকার গাজীপুর অ্যাম্বলেন্সে…
-

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা
সিসি নিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত…
-

শ্রমিক আন্দোলনে আহত গাইবান্ধার তৌফিক মারা গেছেন
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। নিহতের চাচা বাচ্চু মিয়া…
-

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সিসি নিউজ।। পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭) ও বোদা উপজেলার…
Got any book recommendations?