Mindblown: a blog about philosophy.
-

১২ কেজি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম বাড়লো ২২৩ টাকা
সিসি নিউজ ডেস্ক।। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে…
-

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯
সিসি নিউজ ডেস্ক।। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৯ জন। আজ সোমবার বিকেলে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। মহিদুল…
-

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার
সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা…
-

খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতি দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। বিগত সিটি…
-

শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন। জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা…
-

চিলমারীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের সংবর্ধনা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আমিনা ইসলাম সুপ্তিকে বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১লা নভেম্বর)…
-

নীলফামারীতে দাদন ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
সিসি নিউজ।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রিপন মিয়া নামক অত্যাচারিত এক দাদন ব্যবসায়ীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. রশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন…
-

বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলা করা হবে -প্রতিমন্ত্রী আমিনুল হক
সিসি নিউজ।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলা করা হবে । যুবকদের প্রশিক্ষণ দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আজ শনিবার…
-

দিনাজপুর বোর্ডের ৮ জেলার এইচএসসি ফলাফলে দ্বিতীয় অবস্থানে নীলফামারী
সিসি নিউজ।। দিনাজপুর বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ৮ জেলার মধ্যে নীলফামারী জেলা পাশের হারে দ্বিতীয় অবস্থানে রযেছে। এ জেলার পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ। শনিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। এ জেলায় মোট ১৩ হাজার ৫৭৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৭৯জন। পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ।…
-

জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: ডা. শফিকুর রহমান
সিসি নিউজ ডেস্ক।। জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন,…
-

ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
সিসি নিউজ।। ঠাকুরগাঁও ১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাঁদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর মোট ভোট…
-

নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু
সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে ওই ইজতেমা শুরু হয়। আয়োজকরা জানান, ইজতেমায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মুনির বিন ইউসুফসহ অনেকে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবের ১২ জন বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। ইজতেমায়…
-

ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড
সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ…
-

নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সিসি নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীল সাগর ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছেড়ে আসে। মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার…
-

বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান
আমরিন আল ফারাবি ।। আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোকের ভয়াবহতা, প্রতিরোধ, দ্রুত চিকিৎসা এবং পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য। স্ট্রোক এমন এক গুরুতর স্বাস্থ্যসমস্যা, যা মুহূর্তের মধ্যে একজন মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। তবে সময়মতো চিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের মাধ্যমে অনেক রোগী আবারও স্বাভাবিক জীবনের অনেকটা অংশ ফিরে পেতে…
-

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার
সিসি নিউজ ডেস্ক।। নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ…
-

হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে
সিসি নিউজ ডেস্ক।। মাগুরার শালিখা উপজেলার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এবং উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আসামিদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে মাগুরা…
-

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার
সিসি নিউজ।। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। তবে ভোটগ্রহণের ঠিক আগের রাতে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনে অভিযোগ ওঠায় ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদেরকে…
-

সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিসি নিউজ।। সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি ও জলঢাকা…
-

রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত
সিসি নিউজ।। দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার( ২৮ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী…
Got any book recommendations?