Mindblown: a blog about philosophy.

  • “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

    “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

    সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অলিউল্লাহ ওই গ্রামের মৃত্যু ময়নুল হকের ছেলে। পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে অলিউল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ…

  • চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

    সিসি নিউজ।। দিনাজপুরে থামানোর সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটকাতে চলন্ত ট্রাকের দরজার হাতল ধরে ঝুলে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি শাহিনুর সরকার। প্রায় ৩০ মিনিটে ৫০ কিলোমিটার পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে কৌশলে উঠে যান ট্রাকের খালি ডালায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার ধাওয়া শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধানখেতে ট্রাক ফেলে…

  • জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের  কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মাসুদ রানা প্রধান। ​কর্মশালার উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির…

  • দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    সিসি নিউজ।। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুড়িগ্রামের তিন পোশাকশ্রমিকের। তাঁদের সঙ্গে নিহত হয়েছেন বাসের এক সহকারীও। বুধবার ভোরে রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০),…

  • ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

    ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

    সিসি নিউজ।। রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনো…

  • সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

    সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ‌্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবন ব্যবহারে একটি চিপস কারখানার ৫০হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)…

  • নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

    নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

    সিসি নিউজ।। নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে মেসার্স  রাফি অটো রাইস মিলের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজার…

  • রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার

    রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার

    সিসি নিউজ ডেস্ক।। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। বিভিন্ন দেশে সক্রিয় নিয়োগকারী চক্রের সঙ্গে সমন্বয় করে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের প্রমাণ পাওয়া গেছে। তাঁদের অনেককে পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এতে…

  • সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আর্মি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অর্ধদিনের ওই কর্শালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাউস্ট অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।…

  • রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

    রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

    বিশেষ প্রতিনিধি।। কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট এ অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও…

  • জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জয়পুরহাট প্রতিনিধি।। নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আবু…

  • কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম-সংক্রান্ত মামলায় পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন। পরে তাঁদের কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ…

  • মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক

    মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক

    সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা…

  • আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

    আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

    সিসি নিউজ ডেস্ক।। ক্রসফায়ারের প্রয়োজন হলে ও সরকার অনুমতি দিলে পুলিশ সেটাই করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যাখ্যায় বলা হয়েছে, আইজিপি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার লক্ষ্যে ‘ক্রসফায়ার’ শব্দটি…

  • দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

    দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

    সিসি নিউজ ডেস্ক।। ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে অপ্রাসঙ্গিকভাবে ৮২টি নৌকার ছবি ব্যবহারের অভিযোগ উঠলেও ছাপার কাজ প্রায় শেষ হওয়ায় এবার আর সেগুলো সংশোধন করা যাচ্ছে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে বিতর্কের পর সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের…

  • সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সুপারিবাগান এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব…

  • জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

    জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

    সিসি নিউজ।। নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথ্থরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে এবং অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি…

  • নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

    নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার জমিস উদ্দিনের ছেলে রাব্বি (৩) ও নীলফামারী শহরের সরকার পাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন ইসলাম (২৫)। পুলিশ ও…

  • পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    পার্বতীপুরে জমি সংক্রান্তের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    পার্বতীপুর প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুজ্জামান (৩২) পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করেছে। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নয়া মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের নাম…

  • চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

    চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

    সিসি নিউজ ডেস্ক।। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া পাঠ্যবইগুলো হলো—চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আজ রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিসিসি কমিটির পৃথক দুটি সভায়…

Got any book recommendations?