Tag: ইউএনও

  • সৈয়দপুরে ছিনতাইয়ের শিকার সেই রেজোয়ানের পাশে ইউএনও

    সৈয়দপুরে ছিনতাইয়ের শিকার সেই রেজোয়ানের পাশে ইউএনও

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী বালক রেজোয়ান হোসেনের (১৪) ব্যাটারি চালিত ভ্যান ছিনিয়ে নেয়। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে বালক রেজোয়ান হাউমাউ করে কেঁদে কেঁদে ভ্যান উদ্ধারে উপস্থিত সকলের কাছে সহযোগিতা চান। আর এই দৃশ্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নজরে আসে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার। তিনি…

  • সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান

    সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীকে উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ইউএনও’র অফিস কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি ও…

  • বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

    বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  কামরুজ্জামান সরকার। এসময় তিনি ৬ষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস নেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘন্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস নেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে…

  • সৈয়দপুর ইউএনও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

    সৈয়দপুর ইউএনও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমসাঈলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর…

  • শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় শৈত্যপ্রবাহ কমে গেলেও এখনও কমেনি শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে থাকেন বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন ইউএনও মো:তাজ উদ্দিন। প্রতিদিনের দাপ্তরিক কাজ ও সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন শেষে রাতে কম্বল নিয়ে…

  • কলেজছাত্রীর মামলায় ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    কলেজছাত্রীর মামলায় ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সিসি নিউজ ডেস্ক।। টাঙ্গাইলে এক কলেজছাত্রীর করা মামলায় বাসাইলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মনিরা সুলতানা এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মো. মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের…

  • ফুটবল টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ক্ষুব্ধ ইউএনও

    ফুটবল টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ক্ষুব্ধ ইউএনও

    সিসি নিউজ ডেস্ক ।। বান্দরবানের আলীকদম উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে গিয়ে ট্রফি ভেঙে ফেলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। ইউএনওর বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন অনেকে। ইউএনওর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাঁর অপসারণ দাবি করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। এ…

  • গুচ্ছগ্রাম প্রকল্পের টাকা মেরে ইউএনওর পদাবনতি

    গুচ্ছগ্রাম প্রকল্পের টাকা মেরে ইউএনওর পদাবনতি

    সিসি নিউজ ডেস্ক ।। গুচ্ছগ্রাম প্রকল্পের টাকা আত্মসাৎ করায় গাইবান্ধা সদরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দুই বছরের জন্য এক ধাপ পদাবনতি দিয়েছে সরকার। এ ছাড়া আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা বেতন থেকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার বিভাগে পদায়নের জন্য ন্যস্তকৃত মোহাম্মদ শফিকুর রহমানের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন…