Tag: এসপি
-

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হলেন নীলফামারীর এসপি
সিসি নিউজ।। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। এসময়ে শ্রেষ্ঠ পুলিশ সুপার সম্মাননা পেয়েছেন মো. ফরহাদ…
-

নীলফামারীতে মাদককারবারির মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০
সিসি নিউজ।। নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তাকে আদালতে নেওয়ার সময়ে তার স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে হট্টগোল করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে এ ঘটনা…
-

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সিসি নিউজ।। নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে তাঁর বক্তৃতবায় জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায়…
-

ফেনী ও পঞ্চগড়ের এসপি প্রত্যাহার
সিসি নিউজ ডেস্ক।। ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তাঁরা হলেন ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ হওয়া মোহাম্মদ মাহবুব আলম খান ও পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের…
-

নীলফামারীসহ ১২ জেলার পুলিশ সুপার ও ৩৯ কর্মকর্তার বদলি
সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার রয়েছেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, বান্দরবন, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল,…
-

নীলফামারী জেলা পুলিশ সুপারের যোগদান
সিসি নিউজ।। নীলফামারী জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করছেন মোকবুল হোসেন। সদ্য নিয়োগ পাওয়া মোকবুল হোসেন আজ সোমবার (৮ জুলাই) নীলফামারী জেলায় পুলিশ সুপার পদে যোগদান করেন। এর আগে তিনি দিনাজপুর জেলার পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মোকবুল হোসেন ২৫তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি)…
-

নীলফামারীর এসপি হলেন পিবিআইয়ের এসপি মোকবুল হোসেন
সিসি নিউজ।। নীলফামারী জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. মোকবুল হোসেন। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ সুপার (পিবিআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি (রোববার, ২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মোকবুল হোসেন ২৫তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট…
-

নীলফামারীর রাফসানকে নটর ডেম কলেজে ভর্তির অর্থ দিলেন পুলিশ সুপার
সিসি নিউজ।। নীলফামারী শহরের সওদাগড় পাড়ার মো. রাফসান আহমেদ সোয়াদ অর্থাভাবে ভর্তি হতে পারছিল না নটর ডেম কলেজে। তাকে কলেজে ভর্তির অর্থ প্রদান করলেন পুলিশ সুপার মো. গোলাম সবুর। সোমবার বিকালে রাফসানকে ডেকে নেন তাঁর কার্যালয়ে। এসময় ভর্তির জন্য নগদ অর্থ প্রদানসহ তার পরবর্তী লেখাপড়া চালানোর সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের…