Tag: বিএনপি
-

নীলফামারীতে পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানালো বিএনপি
সিসি নিউজ।। কয়েক দিনের বিরতির পর আবারো কাজে ফেরায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি। সোমবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম। এ সময় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন পুলিশ সুপার মোকবুল হোসেনসহ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা…
-

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি
সিসি নিউজ ডেস্ক।। চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ…
-

নীলফামারীতে নির্বাচন বিরোধী আন্দোলনে নিহত নেতার পরিবারের পাশে বিএনপি
সিসি নিউজ।। নীলফামারীতে ২০১৪ সালের নির্বাচন বিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য আধাপাকা বাড়ি তৈরী করে দিচ্ছে কেন্দ্রীয় বিএনপি। রবিবার বেলা ১২টার দিকে ওই বাড়ি নির্মান কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আসাদুল হাবিব দুলু। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ওই বাড়ি তৈরী করা হচ্ছে বলে জানায় দলীয়…
-

স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার
সিসি নিউজ।। সম্প্রতি শুরু হওয়া উপজেলা পরিষদসহ স্থানীয় সকল নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করা হবে। সে যে পর্যায়ের নেতাই হোক, তাকে আর কোনভাবে দলে স্থান দেয়া হবেনা। এমন মন্তব্য করে সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম শনিবার (২৭ এপ্রিল) দুপুরে…
-

ফুলবাড়ী উপজেলা বিএনপির ১৩ নেতা আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকসহ বিএনপির ১৩ নেতা আটক হয়েছে। এদের মধ্যে দু’জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। সোমবার (১৮ মার্চ) দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে; বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির…
-

বিএনপির ২৭ জানুয়ারি কর্মসূচির দিন শান্তি সমাবেশ আ.লীগের
সিসি নিউজ ডেস্ক।। ২৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিন বেলা ৩টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে দলটি। অন্যদিকে একই দিন সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি আছে বিএনপির। নির্দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সাল থেকে বিভিন্ন সভা-সমাবেশ করেছিল বিএনপি।…
-

সৈয়দপুরে নাশকতার মামলায় বিএনপির আইনজীবীসহ ১০ নেতাকর্মী কারাগারে
সিসি নিউজ।। নীলফামারীতে একজন আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার মামলায় বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, মো.…
-

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ১০০ নেতা কর্মীর কারাদণ্ড
সিসি নিউজ ডেস্ক।। রাজধানী ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ৮টি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াতের ১০০ নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভিন্ন ভিন্ন বিচারক এই দণ্ডাদেশ দেন।…
-

সৈয়দপুরে বিএনপির ভোট বর্জনের প্রচারপত্র বিলি
সিসি নিউজ।। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য…
-

মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি
সিসি নিউজ ডেস্ক।। ফের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি। আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে ১১ দফায় অবরোধের ডাক দিল দলটি। সবশেষ গত বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার…
-

আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির
সিসি নিউজ ডেস্ক।। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন। এর মধ্যেই দলটি তৃতীয় দফা অবরোধের ডাক দিয়েছে। এবার এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা…
-

বিএনপির ১২ দিনের কর্মসূচি ঘোষণা
সিসি নিউজ ডেস্ক।। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত তিন দিন বিরতি দিয়ে এসব কর্মসূচি পালন করবে দলটি। আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা…
-

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোডমার্চ রোববার, থাকবেন মির্জা ফখরুল
সিসি নিউজ।। সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রোববার বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত ‘তারুণ্যের রোডমার্চ’ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডমার্চটি রাজশাহী এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এই রোডমার্চে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণের আশা করছেন বিএনপি নেতারা। রোডমার্চ উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজশাহী নগরীর…
-

বাংলার মাটিতে আর কোন পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না- মির্জা ফখরুল
সিসি নিউজ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলার মাটিতে আর কোন পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। জনগনকে সাথে নিয়ে সে নির্বাচন প্রতিহত করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার তারুণ্যের রোডমার্চ রংপুর থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। রোডমার্চটি ওইদিন বেলা…
-

বিএনপির খোকনসহ ৬৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা
সিসি নিউজ ডেস্ক।। বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা হয়। আজ বুধবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। মামলার…
-

বিএনপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা
সিসি নিউজ ডেস্ক।। বিএনপিতে যোগ দিলেন ২৫ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এঁদের মধ্যে ১৯ জনই সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয়জনের মধ্যে চারজন বিমানবাহিনীর এবং দুজন নৌবাহিনীর সদস্য। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তাঁরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন…
-

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে…
-

নীলফামারীতে বিএনপির সমাবেশ: জনগণের ভোট চুরি করা আওয়ামী লীগের অভ্যাস
নীলফামারী প্রতিনিধি।। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী কর্তৃক বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার, নিপীড়নের প্রতিবাদে গণ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে জন সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সকাল ১১টায় নীলফামারী শহরের পৌর সুপার মার্কেট চত্বরে ওই জন সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখা। এতে জেলা ও উপজেলা…
-

নীলফামারীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে ওয়াবদা মোড়ে নেসকো কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। পরে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবরে স্বারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভপতিত্বে বক্তৃতা করেন সহসভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক…
-

সৈয়দপুরে শহীদ জিয়ার ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সাবেক রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, দিনভর জিয়ার ভাষণ প্রচার, কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা। বেলা…