Tag: সিরাজগঞ্জ
-

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
সিসি নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে এবং সামির দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তারা দুজনেই আপন…
-

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার
সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…
-

ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭
সিসি নিউজ ডেস্ক।। ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক…
-

শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
সিসি নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম তমাল। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত…
-

স্ত্রী-মেয়েসহ মামা বিকাশকে গলা কেটে হত্যা করেন ভাগনে
সিসি নিউজ ডেস্ক।। ভাগনে রাজীব কুমার ভৌমিকের (৩৫) সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল মামা বিকাশ সরকারের (৪৫)। এর জের ধরেই শুরু হয় মনোমালিন্য। টাকা ফেরত দেওয়ার কথা বলে মামার বাসায় যান ভাগনে রাজীব। এরপর একে একে মামাতো বোন, মামি ও মামাকে হত্যা করেন রাজীব। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে…
-

মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা
সিসি নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় মা-বাবা-মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে…