বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

রাজারহাটে সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

আপডেট :

Rajarhat Pic-15-01-14
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বুধবার সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে ৫ শতাধিক দুঃস্থ-অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রংপুর বিভাগীয় যুগ্ম নিবন্ধক কর্মকর্তা আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা নজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজারহাট সদর ইউপি’র চেয়ারম্যান মোঃ এনামুল হক, সমিতির সাঃ সম্পাদক এস,এ বাবলু, ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেন, আঃ আউয়াল মন্ডল, অবিনাশ চন্দ্র রায়, আঃ ওয়াহেদ সরকার, মোঃ জাফর আলী প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Comment