• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেতার বাসায় প্রেমিকার লাশ

Crimeঢাকা: সাভার পৌর যুবলীগ নেতা রাজীব আহম্মেদের ভাড়া বাসা থেকে তার সাবেক প্রেমিকা আছমা আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার ব্যাংক কলোনি থেকে ওই লাশ উদ্ধারের পর থেকে রাজীব পলাতক বলে জানায় পুলিশ। আছমা আক্তার চট্টগাম জেলার সন্দ্বীপ উপজেলায় সেলিম ভূইয়ার মেয়ে।

নিহতের মা আমিনা বেগম জানান, রাজীবের সঙ্গে তার মেয়ে আছমার প্রেম ছিল। কিন্তু কয়েক মাস আগে আছমাকে না জানিয়েই অন্য মেয়েকে বিয়ে করে রাজীব। বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহ শুরু হলে রাজীবের স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। রাজীবও তার নিজ বাড়ির পাশাপাশি ব্যাংক কলোনিতে মুন্সি বাড়ির দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর থেকে তার মেয়ে কাউকে না জানিয়ে মাঝেমধ্যেই ওই বাসায় যেত বলেও জানান তিনি।

বুধবার দুপুরে বাজার থেকে বাসায় ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকাবাসীর মুখে খবর পেয়ে রাজীবের ভাড়া বাসায় গিয়ে মেয়ের লাশ দেখতে পান তিনি। আমিনা বেগম আরো জানান, এর আগে আছমারও বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরদিন রাজীব তার গুণ্ডাবাহিনী নিয়ে আছমার শ্বশুড়বাড়ি থেকে তাকে তুলে নিয়ে আসে। এরপর আছমার স্বামী তাকে তালাক দেয়।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে হত্যাকাণ্ডের রহস্য। এ ঘটনার পর থেকে যুবলীগ নেতা রাজীব আহমেদ পলাতক বলেও জানান তিনি। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ