• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

এবার জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তি !

New Rose Cafe, Saidpur

Zia
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিতর্ক থাকলেও এবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। বুধবার বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করেন। খালেদা জিয়ার লিখিত বক্তব্যে বলা হয়, ‘১৮ জানুয়ারি শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হবে সারাদেশে। ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হবে আলোচনা সভা।

এরকম তথ্যবিভ্রাটের কারণে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই ম্যাডামের জন্মদিন পালন নিয়ে একটি বিতর্ক রয়েছে। আবার জিয়াউর রহমানের জন্মদিন নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে।’তিনি বলেন, বিগত বছরগুলোতে ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন পালন করা হয়েছে। এখানে যদি বলা হতো যে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ জানুয়ারি অনুষ্ঠান হবে সেটা মানা যেতো। কিন্তু এখানে বলা হয়েছে ১৮ জানুয়ারি সারাদেশে জন্মদিন পালিত হবে।তবে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি জানান, ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন। হয়তো প্রিন্টিং মিসটেক হতে পারে।

ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ