• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রুবেলের সঙ্গী ঋতুপর্ণা ও পাওলি

image_72755_0বিনোদন ডেস্ক: ধর্ষণ আর খুনের অভিযোগে চৌদ্দ বছর জেল খেটে বাড়ি ফেরেন রুদ্র। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেলেও, মুক্তি স্বাদ অনেকটাই তেতো মনে হচ্ছে তার কাছে। কারণ সব কিছুই তার কাছে অচেনা মনে হচ্ছে। স্ত্রী দামিনী, সন্তান এমন কি নিজের বাড়িটা পর্যন্ত। রুদ্রর অনুপস্থিতির সুযোগে দামিনীর আলাদা একটা জগৎ দাঁড়িয়ে গেছে। যেখানে কেবল তার সন্তান আর বসতভিটার স্থান রয়েছে। রুদ্র এখানে অযাচিত।

রুদ্র যে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেনি তা নয়। বরং দামিনীই রুদ্রকে আপন করে নিতে পারেনি। অসহ্য যন্ত্রণায় কাতর রুদ্র ফিরে যায় নিজের দেশে। সেখানে বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। বন্ধুর নাম গোপাল, তার স্ত্রী উর্মিলা। সম্পর্কের রহস্য ক্রমশ ঘনীভূত হতে থাকে।
এমনই এক গল্প নিয়ে গড়ে উঠেছে ওপার বাংলার চলচ্চিত্র ‘পারাপার’। মতি নন্দীর ‘পুবের জানালা’ উপন্যাস থেকে এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
চলচ্চিত্রটির নাম পারাপার কেন? এমন প্রশ্নে জবাবে কলকাতার নির্মাতা সঞ্জয় নাগ জানান, রুদ্র নিজের ঘরে ঠাঁই করে নিতে না পেরে আশ্রয় নেয় বন্ধুর পরিবারে, তাই ছবিটির নাম ‘পারাপার’।
‘পারাপার’ ছবিটির প্রধান চরিত্র রুদ্র। এই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আহমেদ রুবেল। কলকাতার এতো এতো বিখ্যাত অভিনেতা থাকার পরও বাংলাদেশ থেকে আহমেদ রুবেলকেই কেন এই চরিত্রের জন্যে নেয় হলো, এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘অনেক দিন আগে বাংলাদেশে কাজ করতে গিয়ে রুবেলকে থিয়েটারে অভিনয় করতে দেখি। তখনই সিদ্ধান্ত নিই সুযোগ পেলে ওকে নিয়ে কাজ করবো।’
কলকাতায় এর আগে অনেকবার গেছেন রুবেল। তবে এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করার জন্যে গেলেন তিনি। এ সর্ম্পকে তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে টালিগঞ্জের শিল্পীরা আমাকে যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমি অভিভূত।’
ছবিটির প্রধান দুটি নারী চরিত্রে অভিনয় করছেন কলকাতার সাড়া জাগানো দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেন এবং পাওলি দাম।  মতি নন্দীর উপন্যাসে দামিনী আর ঊর্মিলার দেখা না হলেও, ছবিতে ঋতুপর্ণা ও পাওলিকে এক সঙ্গে দেখা যাবে। সে হিসেবে এবারই প্রথম এক সঙ্গে কাজ করলেন এই দুই অভিনেত্রী।
সম্প্রতি ছবিটির শ্যুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ছবিটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ