• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

ভোটে লড়বেন দেবযানীর বাবা

100-uttamআর্ন্তজাতিক ডেস্ক: লোকসভা নির্বাচনে লড়বেন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বাবা উত্তম খোবরাগাড়ে। বুধবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ তথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসার।

মেয়ে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই রাজনীতিতে হাতে খড়ির ঘোষণা দিলেন উত্তম। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর আমার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। হ্যাঁ আমি লোকসভা ভোটে লড়তে চলেছি।

যদিও কোন দল থেকে লোকসভায় লড়বেন তা জানাননি তিনি। তবে সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, কংগ্রেসে যোগ দিতে চলেছেন উত্তম খোবরাগাড়ে।

এদিকে, দেবযানীর দুই সন্তানকে দেশে ফেরানোর ব্যাপারেও আশাবাদী উত্তম খোবরাগাড়েকে। তিনি জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই দেশে ফিরবে তাঁর দুই নাতি। তাদের দিল্লির একটি স্কুলে ভর্তি করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ