• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৭ আসনে ভোট গ্রহণ শেষ, চলছে গনণা

Khansama

সিসি নিউজ: কড়া নিরাপত্তার মধ্যে স্থগিত হওয়া ৭ আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা ভোটগ্রহণ শেষ হয়ে  বিকেল ৪টায়।

নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জেপি, তরিকত ফেডারেশন ও স্বতন্ত্রসহ ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কুড়িগ্রাম-৪ আসনের দুই কেন্দ্রে আদালতের নির্দেশের কারণে ভোট হয়নি।

দশম  সংসদ নির্বাচনে স্থগিত ৮টি আসনের মধ্যে ৭টি আসনের পুনঃভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা ( সাড়ে ১২টা পর্যন্ত) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর-৪ আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয় ৫৭টি। এ স্থগিত কেন্দ্রে  ১ লাখ ৩৪ হাজার ৯১৯ ভোটার রয়েছে । গাইবান্ধা-১ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৫৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি। গাইবান্ধা-৩ আসনে স্থগিত ৮০টি কেন্দ্রে ভোট রয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৭টি।

গাইবান্ধা-৪ আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টি। এতে  ২ লাখ ৭৭টি ভোটার রয়েছে  ।
বগুড়া-৭ আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে ভোট হয়েছে। মোট  ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছে।

যশোর-৫ আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে ভোট হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি আসনে ভোট হয়েছে।

প্রতিটি কেন্দ্রে গড়ে ২০ জন করে পুলিশ সদস্যসহ আনসার-ভিডিপি নিয়োজিত ছিল।আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী সদস্যদের সর্তক অবস্থানের কারণে এখনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন।

তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। । কোথাও কোনো গোলোযোগ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ