• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

Suchitra-2

সিসি নিউজ: থভীরশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, সুচিত্রা সেনের মৃত্যুতে বাঙালি হারাল চিরায়ত কন্যা, জায়া-জননীর আটপৌরে প্রতিভূকে।
তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও আগামীর অনুপ্রেরণাদায়িনী হিসেবে সুচিত্রা সেন স্মরণীয় হয়ে থাকবেন। নিজেকে সুচিত্রা সেনের অভিনয় নৈপুণ্যের বিশিষ্ট অনুরাগিণী হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা।
সুচিত্রা সেনের পরিবার, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে সুচিত্রা সেন ছিলেন এক চিরঅস্তিত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি সুনিপুণ অভিনয় শৈলীর কারণে যে কৃতিত্ব ও সুনাম অর্জন করেছিলেন তা মানুষের কছে অবিস্মরণীয় হয়ে থাকবে।” বিএনপি চেয়ারপারসন সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের মেয়ে কলকাতা চলচ্চিত্রে বহু ছবির সাড়া জাগানো অসাধারণ অভিনয় শিল্পী সুচিত্রা সেনের মৃত্যুতে সমগ্র বাংলাভাষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই কীর্তিমান অভিনয় শিল্পীর পরলোকগমনে বাংলা ভাষাভাষী মানুষের মনে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাতে আমিও শোকাহত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ