বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শুক্রবার ঢেপা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এড্রোয়েট সোস্যাল ইয়ুথ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ও উপজেলা মৎস্য জীবি সমিতির যৌথ আয়োজনে এবং পৌরসভার অর্থায়নে বিকেলে ঢেপানদীর স্লুইজগেটের উজানে এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়। পৌর প্যানেল মেয়র মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ই্সলাম মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন বাবুল, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রাঢ কোকিল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাংবাদিক সমিতির সভাপতি মীর কাসেম লালু, পল্লী বিদ্যুতের এড়িয়া পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, এড্রোয়েট সোস্যাল ইয়ুথ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক পরিচালক মাহেদুল ইসলাম ও উপজেলা মৎস্য জীবি সমিতির সাধারন সম্পাদক মোয়াজ্জেম সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে নৌকা বাইচ বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। হাজার হাজার নারী পুরুষ ও শিশু নৌকা বাইচ দেখার জন্য ভিড় জমায়।