• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিল্লির হোটেলে ভারতীয় মন্ত্রীর স্ত্রীর লাশ উদ্ধার

sunanda_12287ঢাকা: শুক্রবার রাতে দিল্লির এক হোটেল থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের লাশ। এটি আত্মহত্যা কী না তা খতিয়ে দেখছে দিল্লী পুলিশ। লাশের সন্ধান পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হোটেলের যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেটিও সিল করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই পাকিস্তানি সুন্দরী সাংবাদিক মেহর তারারের সঙ্গে শশী তারুরের অনৈতিক সম্পর্ক নিয়ে টুইট যুদ্ধ চলছিল। সেই বিতর্কের অবসান ঘটাতে তারুর ও তাঁর স্ত্রী সুনন্দা গণমাধ্যমের কাছে মুখ খুলেন। ওই দম্পতি জানান, তাঁদের দাম্পত্য জীবন সুখী। কিন্তু কিছু বিতর্কিত টুইটের জন্য সেই আবহ নষ্ট হচ্ছে। এরমধ্যেই সুনন্দার এই রহস্যজনক মৃত্যু তাঁদের ‘সুখী দাম্পত্য’কে প্রশ্নের মুখে দাঁড় করাল।

এদিকে, সুনন্দার মৃত্যু সংবাদ পেয়ে পাক সাংবাদিক মেহের তারার টুইটে বলেন, সুনন্দার মৃত্যুতে আমি খুবই মর্মাহত। এ বিষয়ে বলার কোনো ভাষা নেই। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তবে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি সুনন্দার স্বামী মন্ত্রী শশী তারুরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ