• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শিবির কর্মী নিহত

New Rose Cafe, Saidpur

Satkira

সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ছোটন নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার ভোরে পাঁচটার দিকে সদর উপজেলার পূর্ব হোমরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত কিশোর শিবিরের কর্মী। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) সামান্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, ভোরে মামলার আসামি ধরার জন্য যৌথবাহিনী পদ্মশাখরা গ্রামে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে যৌথবাহিনী গুলি চালায়। এতে শিবিরকর্মী ছোটন ঘটনাস্থলেই নিহত হয়।

আগামী ২০ জানুয়ারি সাতক্ষীরা শহরে এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন জামায়াত-শিবিরের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে তাঁর কথা বলার কথা।ওই জনসভাকে সামনে রেখে আজ ভোরে ফজরের আজানের আগে পদ্মশাখরা এলাকার একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২০ জানুয়ারি কেউ যেন ওই এলাকা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় না যায়। এ খবর পেয়ে যৌথবাহিনী ওই এলাকায় যায় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ