দাউদি বোহরার আধ্যাত্মিক নেতা সৈয়দনা মোহাম্মেদ বুরহানুদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া জনতার হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে মারা যান বুরহানুদ্দিন।ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দাফনের আগে সাইফি মহলে বুরহানুদ্দিনের মরদেহ রাখা হয়েছিল। সেখানে দাউদি বোহরা সম্প্রদায়ের হাজার হাজার লোক সমবেত হয়েছিলেন।শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর সময় কোনো কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অনেকে।