নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর পল্লীতে পানিতে ডুবে এক গৃহবধুর মৃত্যু।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব সাপখাওয়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী হাছিনা বেগম(৩৫) বাড়ীর পাশে পুকুরে কাপড় কাচতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসী সুত্রে জানাযায় সে দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভূগছিলো।