বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মুয়াজ্জিন গ্রেফতার

আপডেট :

Arrest-2নারায়ণগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে ফতুল্লায় স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আসাদউল্লাহ (৩৫)।

শনিবার দুপুরে ফতুল্লার তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদউল্লাহ ফতুল্লার তল্লা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং কিল্লারপুল জামে মসজিদের মুয়াজ্জিন।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসাদউল্লাহ প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচার করছিল। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment