• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জামায়াত কর্মী গ্রেফতার

Hand Cupনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত কর্মী হলেন, জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী গ্রামের জোবেদ আলীর পুত্র আজাহারুল ইসলাম। সে উপজেলা সদরের নাউতা শুকানদীঘি দাখিল মাদ্রাসার সুপার। আজ বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। ডিমলা থানার এসআই মনছুর আলী জানান, তার বিরুদ্ধে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে গত ৫ জানুয়ারী দশম সংসদ নির্বাচনে ডিমলা উপজেলার বেপারীটোলা মাদ্রাসা কেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারী নির্বাচনে খালিশা চাপানী কেন্দ্রে সহিংসতায় পুলিশের গুলিতে জাহাঙ্গীর নামে এক জামাত কর্মী নিহত হয়। এদিকে নির্বাচনী সহিংসতায় ডিমলা উপজেলায় একাধিক মামলা হওয়ায় পুরুষশুন্য হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ