• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিনাজপুরে শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

New Rose Cafe, Saidpur

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে রংপুর বিভাগীয় শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজবাটী সরকারী শিশু পরিবার মাঠে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলার দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট শিশু পরিবারের সদস্যরা অংশগ্রহন করেছে। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিতদ্ব করেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী, বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (কার্যক্রম) মোঃ আবু তাহের, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান। অনুষ্ঠানে ৮ জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকসহ দিনাজপুর জেলা-উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কাহারোল উপজেলা সমাজসেবা অফিসার আবিদা আফরিন। প্রধান অতিথি শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জলিত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বলেন, মেধার বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা বিশেষ ভুমিকা রাখতে পারে। শিশু পরিবারের সদস্যদের উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজসেবা পিছিয়ে পড়া জনগোষ্টির উন্নয়নে প্রসংশনীয় যে কাজগুলো করছে তার মধ্যে আজকের এই বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ