শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

শ্রমিক নেতা ও রাজনীতিবিদ বজলার রহমান আর নেই

আপডেট :

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর বিশিষ্ট শ্রমিক নেতা, সাবেক ফুটবল খেলোয়াড় ও জাতীয় শ্রমিক পাটির জেলা সভাপতি, প্রতিবাদী কণ্ঠস্বর সকলের পরিচিত মুখ শহরের উকিলপাড়ার বজলার রহমান আর নেই। ৭৩ বছর বয়সে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উকিলপাড়া নিবাসী মরহুম ফজলার রহমানের প্রথম পুত্র। তাঁর বাবা ফজলার রহমান মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহিদ হন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ এশা সার্কিটহাউজ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে ডাকবাংলো কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মরহুম বজলার রহমান সত্তুর থেকে আশির দশকে একজন তুখোর ফুটবল খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে গোলরক্ষক হিসেবে দর্শকের মন জয় করেছিলেন। এরপর তিনি দীর্ঘদিন দারোয়ানী টেক্সটাইল মিলে চাকুরীরত অবস্থায় সক্রিয় সিবিএ নেতা ছিলেন। চাকুরী থেকে অবসর গ্রহনের পর জাতীয় পাটির রাজনীতিতে যোগ দিয়ে জেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেরেছন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জজ আদালতের পিপি আল মাসুদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.