বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন সৈয়দপুরের হোসেন ও লিমা

আপডেট :
নিহত শাহিন আলম, লিমা পারভীন ও হোসেন আলী

সিসি নিউজ।। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চার পোশাকশ্রমিকের মধ্যে তিন জন মারা গেলেন।
নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ থানার কুমারপাড়ার আমজাদ হোসেনের দুই ছেলে শাহীন আলম (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালীপুর নিচপাড়ার মৃত তৌসির উদ্দিনের ছেলে হোসেন আলী (২৪) ও মেয়ে লীমা পারভীন (২৬)। তাঁদের মধ্যে শাহীন আলম ও লীমা পারভীন স্বামী-স্ত্রী। হোসেন আলী ছোট শ্যালক। এ ঘটনায় শাহিন আলমের আপন ছোট ভাই শাহেদ আলী (২৫) আহত  হন। তবে তিনি সুস্থ্য রয়েছেন। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করতেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন ও সকাল ১০টার দিকে তাঁর ছোট ভাই হোসেন আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ঘটনার দিন দিবাগত রাতে মারা যায় শাহিন।

গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। ভোর ৪টার দিকে রান্নার জন্য লীমা দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন। আগুনে দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।
লিমা পারভীনের মামা সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ের চটপটি বিক্রেতা মোহাম্মদ আলী তাঁদের নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.