নীলফামারীতে ‘বাংলা কিউআর’ লেনদেনে রূপালী ব্যাংকের প্রচারণা ক্যাম্পেইন
নীলফামারী প্রতিনিধি।। বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ জনপ্রিয়করণ এবং
ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন করেছে রূপালী ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্যাংকের নীলফামারী শাখার সামনে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পরে একটি প্রচারণা শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে সচেতনতা সভায় অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। রূপালী ব্যাংক রংপুর জোনের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।
বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি কিউআর কোডের মাধ্যমেই সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ে। এ ব্যবস্থার ব্যবহার বাড়লে ক্যাশলেস লেনদেনও সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের সচেতন করতে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে। শেষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের
স্বত্বাধিকারীদের হাতে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেন অতিথিরা।








Comments are closed.