চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বন্দর পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ৫৬ লাখ টাকা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, দুবাই ফেরত ফ্লাই দুবাইয়ের একটি বিমানের কয়েকটি সিটের নিচে কুশনের ভেতর থেকে ৪২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৪৯ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এর আগে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল।