• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

VASAনীলফামারী প্রতিনিধি: বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ।
শুক্রবার সকালে বনার্ঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। গণ উন্নয়ন কেন্দ্র, ডিপিওডি নীলফামারীসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা কর্মসুচীতে অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এনামুল হক, সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক আব্দুর রাজ্জাক, শহর সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান ও জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ