• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

অস্ত্রসহ আ’লীগ নেতার ছেলে আটক

New Rose Cafe, Saidpur

Arrest-2পাবনা: পাবনায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে ঈশ্বরদী শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রিপন (৩২)। সে সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহর থেকে রিপনকে আটক করা হয়। পরে রিপনের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি শর্টগান ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। আটককৃত রিপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ