• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

উপজেলা নির্বাচন: দিনাজপুর জেলা বিএনপির জরুরী সভা

New Rose Cafe, Saidpur

BNP Pic, 07-02-2014
দিনাজপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে জরুরী সভা শুক্রবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টুর সভাপতিত্বে জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের ব্যাপারে ঐক্যমত পোষন করা হয়। এ লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এ কমিটি বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহজ্ব রেজিনা ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মোঃ আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা জেলা চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুর রাজ চৌধুরী, জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, মাসুদুল ইসলাম মাসুদ, রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুলসহ ১৩ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেকদল, কৃষকদল, তাঁতীদলসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ