
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিলেন উপজেলা জাতীয় পার্টি (এরশাদ)। এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দবির হুাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাইদার রহমান বুলু,জাতীয় পার্টির নেতা আব্দুল্লাহেল বাকি, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল প্রমুখ। এসময় উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক ১৯ ফেব্র“য়ারী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহীদ হোসেন রুবেলের আনারস ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরের তালা প্রতীকে সর্বস্তরের জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে ভোট প্রার্থনা করেন ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
যুবলীগের নির্বাচনী মতবিনিময় সভা
নীলফামারীর জলঢাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার উপজেলা যুবলীগ আয়োজিত দলীয় কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইলট উচ্চ বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এ কে আজাদ। বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া বাবলা, সাইফুর রহমান পিকু, অধ্যাপক সাখাওয়াত হোসেন, শামসুল আলম, আবুল কালাম আজাদ,সারোয়ার রশিদ, সৈনিক লীগ সভাপতি রবিউল ইসলাম লিপন প্রমুখ। সভায় বক্তারা জলঢাকার উন্নয়ন ও গরীব দুঃখী মেহনতী মানুষের সকল সমস্যা সমাধানে পাশে দাঁড়ানোর জন্য আ’লীগ মনোনীত প্রার্থীদের পক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান।