• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আন্দোলন দমনে পারদর্শী পুলিশরা পদক পাচ্ছেন!

New Rose Cafe, Saidpur

Cartonসিসি ডেস্ক: অসীম সাহসিকতা, বীরত্ব, দক্ষতা ও প্রশসংনীয় কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাব-পুলিশের মাঝে প্রতি বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক বিতরণ করা হলেও এবার দক্ষদের পাশাপাশি বিরোধী দলের আন্দোলন দমনে বিশেষ ভূমিকা রাখা কর্মকর্তারা এই পদকে ভূষিত হচ্ছেন।
এ বিষয়ে আইজিপি হাসান মাহমুদ খন্দকার যায়যায়দিনকে বলেন, প্রতি বছর জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহ শুরু হলেও নানাবিধ কারণে এবার মার্চের শুরুতে ৪, ৫ ও ৬ তারিখ পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। এবারো দক্ষ পুলিশ কর্মকর্তাদের মাঝে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) বিতরণ করা হবে। ইতোমধ্যে এডিশনাল আইজিপি (প্রশাসন) একেএম শহিদুল হককে প্রধান করে পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। জনগণের জালমাল রক্ষার্থে কেউ যদি সাহসিকতা দেখায় তাহলে তিনি পদকের দাবিদার হবেন এটাই স্বাভাবিক। এখানে কোনো দলের আন্দোলন দমনের বিষয়টি বিবেচ্য নয়।
আইজিপি বলেন, জানুয়ারি মাসেই পুলিশ সপ্তাহ উদযাপন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সে ক্ষেত্রে দেশের সার্বিক পরিস্থিতিকে গুরুত্ব দেয়া হয়। দেশে জাতীয় কোনো কর্মসূচি না থাকলে জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। আবার কখনো পুলিশ সপ্তাহ মার্চ মাসেও অনুষ্ঠিত হয়েছে। বছরের যে কোনো সময় পুলিশ সপ্তাহ উদযাপন করা যেতে পারে।
পদকপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিটি সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পুলিশ সদর দপ্তরে পদক প্রত্যাশীদের আবেদন সংখ্যা বেশি। গত বছর সাড়ে ৪শ’ হলেও এবার এর সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে। গত বছরের তালিকা চূড়ান্ত করে ৬৯ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হলেও এবার এর সংখ্যা শতাধিক হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। যদিও গত বছরের তালিকা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। পুলিশ সপ্তাহ শুরুর দিন সকালে নতুন করে ৬ জনকে পদক দেয়ার সিদ্ধান্ত নেয়ায় তা বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এবার এই বিতর্ক এড়াতে চাইছেন পুলিশ কর্মকর্তারা। আগেই তালিকা চূড়ান্ত হবে। তালিকায় প্রাধান্য পাচ্ছেন বিরোধী দলের সহিংস আন্দোলন মোকাবেলায় নিহত ও আহত পুলিশ সদস্যরা। থাকছেন সন্ত্রাসীদের হাতে নিহত পুলিশ সদস্যরা। তারা মরণোত্তর পদক পাবেন। তবে এবার রাজনৈতিক পরিচয়ধারী ও বিরোধী আন্দোলন দমনে পারদর্শী পুলিশ কর্মকর্তারা পদক পেতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য পদকপ্রাপ্তদের একটি খসড়া তালিকা করা হয়েছে। ওই তালিকায় আন্দোলন দমনে পারদর্শী কর্মকর্তারাই প্রাধান্য পেয়েছেন বলে সদর দপ্তর সূত্রে জানা গেছে। তবে তাদের নাম জানাতে রাজি হয়নি সূত্রটি।
সাবেক এক পুলিশপ্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিতর্কিতদের পদক দেয়া হলে মাঠ পর্যায়ের পুলিশের মধ্যে একটা হতাশা তৈরি হবে। ধারণা হবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারলেই পদক পাওয়া যায়। এরপর সাহসিকতার সঙ্গে কোনো পুলিশ সদস্য আর কাজ করতে এগিয়ে আসবে না।
তারা বলেন, প্রত্যেক পুলিশ সদস্যের জীবনে একটা ইচ্ছা থাকে। তা হচ্ছে পুরস্কার। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ধারী পুলিশ সদস্যদের বাহিনীতে আলাদা মর্যাদার চোখে দেয়া হয়।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান যায়যায়দিনকে জানান, তালিকা চূড়ান্ত করতে গত রোববার কমিটির মিটিং হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। তবে দুই-একদিনের মধ্যে এ বিষয়ে মিটিং হবে। আশা করা যাচ্ছে, আগামী ২৫ তারিখের মধ্যে চূড়ান্ত নামের তালিকা পাওয়া যাবে। পদকপ্রাপ্তদের সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উৎসঃ   যায়যায়দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ