• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ভাইয়ের পরকীয়া, বোনকে গণধর্ষণের নির্দেশ !

dorsonসিসি ডেস্ক: ভারতের পর এবার পাকিস্তানের একটি গ্রামে ভাইয়ের পরকীয়ার শাস্তি হিসেবে তাঁর ৪০ বছর বয়সী বোনকে গণধর্ষণ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পাকিস্তানের ইংরেজি দৈনিকে ডন-এর অনলাইনে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত হয় গত ২৪ জানুয়ারি। ওই দিন গ্রামের এক ব্যক্তি পঞ্চায়েতে অভিযোগ করে তাঁর স্ত্রীর সঙ্গে আজমল নামের এক ব্যক্তির পরকীয়া চলছে। ওই ব্যক্তি এর বিচার দাবি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের পঞ্চায়েতে বিচার বসানো হয়। বিচারে ১০ মিনিটের শুনানি শেষে শাস্তি হিসেবে পঞ্চায়েত ঘোষণা করে, বাদী পক্ষের লোকেরা আজমলের তালাকপ্রাপ্ত বোনকে ধর্ষণ করবে। পরে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে। পরে পঞ্চায়েতের বিচারে অংশ নেওয়া সন্দেহভাজন নয়জনের মধ্যে ছয়জনকে আটক করেছে পুলিশ।

তবে গণধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেননা, ওই নারী গণধর্ষণের কথা অস্বীকার করেছেন। তবে স্বজনদের নিরাপত্তার কথা ভেবে ওই নারী আসল ঘটনা আড়াল করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। অন্যদিকে বাদী পক্ষের একজনের দাবি, ওই নারীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অন্য সম্প্রদায়ের যুবককে ভালোবাসায় এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের নির্দেশ দেন গ্রামের মোড়লেরা। এর পরিপ্রেক্ষিতে ১৩ জন পুরুষ ওই তরুণীকে গণধর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ