নিউজ ডেস্ক: প্রাণীহত্যার প্রতিবাদ জানাতে ছাগলের মাংসের তৈরি জামা শরীরে জড়াবেন ভারতীয় মডেল ও অভিনেত্রীখ্যাত তানিশা সিং। লেডি গাগার মতো তিনিও দাবি করেছেন, প্রাণীদের রক্ষায় প্রতিবাদ হিসেবেই এই কাজ। ২০১০ সালে গাগা প্রথম ছাগলের মাংসের পোশাক পড়ে হইচই ফেলে দেন। তাই অশ্লীলতার অভিযোগ থাকা তানিশাও এখন প্রচারের জন্য সেই পথেই হাঁটতে চাইছেন বলে মনে করছেন অনেকে। শুক্রবার ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে প্রেস রিলিজও পাঠিয়েছেন তানিশা। সেখানে তানিশা জানান, তিনি চান সবাই প্রাণীদের চামড়ায় তৈরি জুতা, বেল্ট, জ্যাকেট বয়কট করুক। তাই প্রতিবাদ হিসেবে তিনি মাংসের তৈরি জামা পড়বেন। আর এতে লেখা থাকবে ‘প্রাণীদের বাঁচান’। কিন্তু তাতেও মন ভরছে না সমালোচকদের। তারা বলছেন, প্রাণীকে হত্যা করে তার মাংসে তাকে বাঁচানোর কথা কেবলই ফাঁকা বুলি।