• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নীলফামারী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

New Rose Cafe, Saidpur

OLYMPUS DIGITAL CAMERA
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন থেকে বঞ্চিত নীলফামারীর জন্য ও  ব্যবসায়ীদের কষ্ট লাঘববের ক্ষেত্রে চিলাহাটী স্থাল বন্দর চালু, নীলফামারীর চিলাহাটি থেকে সকল আন্তঃনগর ট্রেন চালু, আধুনিক জনশক্তি তৈরী করাল লক্ষে নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, সৈয়দপুর বিমানবন্ধরকে আন্তর্জাতিক বিমানবন্ধরে রূপান্তরিত করা ও বুড়িমাড়ি স্থল বন্ধর থেকে ঢাকা পর্যন্ত চার লাইন বিশিষ্ট সড়ক তৈরীর জন্য সরকারের প্রতি আহবান জনানা ব্যবসাীয় নেতারা।
নীলফামারী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার (চলতি দায়িত্ব) জোবায়েদুর রহমান, চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিপিবির সভাপতি শ্রীদাম দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বক্তরা বলেন, নীলফামারীর যে কোন উন্নয়ন কর্মকান্ডে ও  ব্যবসায়ীদের” যে কোন ধরণের বিপদে দলমতকে উর্দ্ধে রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহবান জানান। সভায় বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন ছাড়াও নীলফামারীতে অর্থনৈতিক কর্মকান্ড সম্প্রসারণে বিশদ আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন নীলফামারী চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ