নীলফামারী প্রতিনিধি: আরডিআরএস’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে শনিবার। দুপুরে নীলফামারী শহরের বারইপাড়ায় অবস্থিত স্থানীয় সমন্বয়কারীর কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
সেখানে অনুষ্ঠিত সুধি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংবাদিক তাহমিন হক ববি, এনজিও প্রতিনিধি এসকে মামুন, সংস্থার সুবিধায় স্বাবলম্ভি জাহেরা খাতুন এবং আরডিআরএস নীলফামারীর প্রকল্প সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন বক্তব্য রাখেন।
সুধি সমাবেশে আয়োজকরা সংস্থার বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে আগামীতে পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। বিভিন্ন শ্রেণী পেশার ১’শ জন অংশ গ্রহণ করেন প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে।