• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে মিনিবাস ও অটো রিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্য

Songorso-1নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মিনিবাস ও অটো রিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর ডোমারে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আজ শনিবার দুপুরে ডোমার বাসষ্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষেও গটনা ঘটে। জানা যায়, যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটো রিক্সা ও মিনিবাস শ্রমিকদের মাঝে প্রথমে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পওে তা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সংঘর্ষে মিনিবাসের হেলপার মইনুল হক ও অটো রিক্সা শ্রমিক নেতা নুরল আমিন বাবলু আহত হয়। তাদেরকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। মিনিবাস শ্রমিকরা কয়েকটি মিনিবাস রাস্তায় এলোপাথারী রেখে রাস্তা বন্ধ করে প্রতিবাদ করে। এ সময় রাস্তায় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ