• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুর শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Saidpurসিসি নিউজ: ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর শহর শাখা। শুক্রবার শহরের একটি মিলনায়তনে ওই বিদায় সংর্ধবনা ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রদের বিদায় দেওয়া হয়। বিদায় ও দোয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি সাংবাদিক সাহবাজ উদ্দিন সবুজ। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর কলেজের শাখার সভাপতি আরশাদ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদের মধ্যে মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে মেধা ও আদর্শ নাগরিক তৈরি ইসলামী ছাত্রশিবির লক্ষ্য। বিদায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স  স্কুল এন্ড কলেজের ছাত্র মোঃ হৃদয় খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইরফান আজম, ফয়সাল মিলন প্রমুখ। এছাড়া পৃথক পৃথক ভাবে উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে মধ্যে ১২টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা ও একাডেমীক অনুসংগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ