নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে উপজেলা পরিষদ নির্বাচনের জামায়াত প্রার্থীর নির্বাচনী গনসংযোগকালে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় তাদের হামলায় ২ জামায়াত নেতা গুরুতর আহত হয়েছে।
সূত্র মতে, রবিবার দুপুরে ডিমলা উপজেলা শহরে জামায়াত নেতা মাও: ওবায়দুল হক ও মাও: রবিউল ইসলাম কে সাথে নিয়ে গনসংযোগ শুরু করে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। এক পর্যায়ে হঠাৎ করে ছাত্রলীগের কতিপয় নেতা কর্মী প্রার্থীর উপস্থিতিতে ওই জামায়াত নেতার উপর হামলা চালায়। তাদের হামলায় দুজনের হাত পা ভেঙ্গে গেছে বলে জানা গেছে। পরে হামলাকারীরা তাদেরকে ডিমলা থানা পুলিশে সোপর্দ করে। ডিমলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন হামলা ও পুলিশে সোপর্দের বিষয়টি স্বীকার করেন।