• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বন্ধ হলো জুয়া ও অশ্লীলতা

Jattraদিনাজপুর প্রতিনিধি: বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর দিনাজপুরের   চেরাডাঙ্গী পশু মেলায় বন্ধ হয়েছে অবৈধ হাউজি জুয়া এবং অশ্লীলতা। ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শনিবার রাতে অভিযান চালায় দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীস্থ চেরাডাঙ্গী পশু মেলায়। রাত ১০টা থেকে ১২ পর্যন্ত দু’ঘন্টা চলে অভিযান। সেখানে অবৈধভাবে পরিচালিত হাউজি-জুয়া এবং যাত্রা গান ও ভ্যারাইটি শো’র অশ্লীলতা বন্ধ করে দেয়। এতে স্বস্তি ফিরে আসে এলাকার অভিভাবক ও সচেতন মানুষের মধ্যে।।
দিনাজপুরের দক্ষিণ কোতয়ালী এলাকার চেরাডাঙ্গী পশু মেলায় আবহমান বাংলার ঐতিহ্য যাত্রা গান ও ভ্যারাইটি শো’র নামে স্থানীয় একটি অপরাধ চক্র শুরু করে নোংড়ামি, অশ্লীলতা ও নারী দেহ প্রদর্শনী। এছাড়াও হাই কোর্টের অনুমোদন আছে এমন ভূয়া আদেশ দেখিয়ে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে চালিয়ে আসছিলো অবৈধ হাউজি ও জুয়া। এই হাউজি ও জুয়ার আসরে নিঃশেষ হচ্ছিলো সাধারণ মানুষ। ঘটছিলো, আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। এ অবস্থা থেকে পরিত্রানের দাবি জানায় জেলার সচেতন মানুষ।
এনিয়ে শনিবার বিভিন্ন স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে প্রচারিত হয় সচিত্র প্রতিবেদন। উর্ধ্বতন প্রশাসনের টনক নড়ে। হাই কমান্ডের নিদের্শে স্থানীয় প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ও ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, ওসি (তদন্ত) হিপজুল মুন্সি’র সমন্বয়ে পুলিশের একটি বিশেষ টিমকে পাঠায় চেরাডাঙ্গী পশু মেলায়। তারা অবৈধ হাউজি জুয়া এবং অশ্লীলতার প্রমান পায়। শনিবার রাত ১০টা থেকে ১২ পর্যন্ত দু’ঘন্টা চলে অভিযান। সেখানে অবৈধভাবে পরিচালিত হাউজি-জুয়া এবং যাত্রা গান ও ভ্যারাইটি শো’র অশ্লীলতা বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ