• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নওগাঁর আলতাদিঘী উদ্যানে গন্ধগকুল অবমুক্ত

Gondo Gokulনওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল ও বিলুপ্ত প্রায় প্রজাতির গন্ধগকুল ছেড়ে দেয়া হয়েছে। রোববার বেলা ১১টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে এ গন্ধ গকুল ছেড়ে দেয়া হয়। বিরল প্রজাতি ও শেয়ালের মত দেখতে গন্ধ গকুলটি বিষাক্ত সাপের মত এবং মাঝে মাঝে বিকট গর্জন দিতে দেখা গেছে। মাঝে তার গা থেকে সুগন্ধ চালের মত ঘ্রাণ পাওয়া গেছে। বনবিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক জানান, গত কয়েক দিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে এলাকাবাসী গন্ধগকুলটিকে আটক করে রাজশাহী প্রাণি সম্পদ অফিসে হস্তান্তর করাহয়। পরবর্তীতে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে বিরল প্রজাতির এ গন্ধগকুল প্রাণিটি আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল ইসলাম, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন,উপজেলা বনবিট অফিসার লক্ষণ চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী দেওয়ান কবির, প্রেসক্লাব সভাপতি  আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ